সৌদি থেকে ফিরতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন অনেক বাংলাদেশী শ্রমিক
সৌদি আরব থেকে দেশে ফেরার ক্ষেত্রে কোনো কোনো বাংলাদেশী শ্রমিক প্রতারণার আশ্রয় নিচ্ছেন বলে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। দূতাবাসের শ্রম উইং এর ওই প্রতিবেদনে বলা হয়, "সৌদি আরব থেকে ফেরার সময় বাংলাদেশী শ্রমিকদের কেউ কেউ তাদের কাগজপত্র নষ্ট করে ফেলেন। এরপর তারা ইচ্ছাকৃতভাবে সেদেশের পুলিশের হাতে ধরা দেন এবং সৌদি সরকার নিজেদের খরচে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে। এসব শ্রমিক এভাবে তাদের বিমান ভাড়া বাঁচানোর চেষ্টা করে।"