২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বদির গ্রেপ্তার

ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদিরকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সাভার, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদিরকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার চার দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রমনা থানায় জরুরি বিধিমালায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেজর জাকিরের নেতৃত্বে টাস্কফোর্স-১ এর একটি দল বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে বদিরকে গ্রেপ্তার করে। পরে তাকে রমনা থানায় সোর্পদ করা হয়। বদির সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনী মহল্লার আবদুর বাসেদের ছেলে। তিনি সাভারের বিএনপিদলীয় সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর ও ঘনিষ্ট সহযোগী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.