বাগেরহাট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে সিডর দুর্গত এক কৃষকের কাছ থেকে এক হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে বুধবার রাতে রুহুল আমিন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। তিনি উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। রাতেই তাকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক এহসান উদ্দিন শেখ একটি চাঁদাবাজি মামলা করেছেন।
শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে সিডর দুর্গতদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া খাদ্যপণ্যের কার্ড বিক্রি করে দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীরের ঘনিষ্টজন হিসাবে পরিচিত ফারুক খলিফাকে (৪৪) বৃহস্পতিবার দুপুরে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাজীরহাট গ্রামের সিডরে ক্ষতিগ্রস্ত কৃষক এহসান উদ্দিন শেখকে বাগেরহাট সেনাক্যাম্পের মাধ্যমে স
bdnews24