২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুর কারণে সিলেটে সাত হাজার হাঁস-মুরগি নিধন

নগরীর কুমারগাঁওয়ে দুটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর খামার ও আশপাশের এক কিলোমিটার এলাকার ৪৩টি পরিবারের ছয় হাজার ৮০৫টি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে সাত হাজার ৫২২টি ডিম। বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত জেলা পশুসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল এই নিধন অভিযান চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সিলেট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কুমারগাঁওয়ে দুটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর খামার ও আশপাশের এক কিলোমিটার এলাকার ৪৩টি পরিবারের ছয় হাজার ৮০৫টি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে সাত হাজার ৫২২টি ডিম। বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত জেলা পশুসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল এই নিধন অভিযান চালায়। সিলেট জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার পাশে 'সালসাবিল লেয়ার পোল্ট্রি ফার্ম' ও 'বিসমিল্লাহ' নামের দুটি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটায় বুধবার রাত ১০টায় নিধন অভিযান চালানো হয়। এই দুটি খামারের সাড়ে তিন হাজার মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার ৪৩টি পরিবারের গৃহপালিত হাঁস-মুরগিও নিধন করা হয়। রাত ২টা পর্যন্ত অভিযানে সব মিলিয়ে ছয় হাজার ৮০৫টি মুরগি নিধন এবং সাত হাজার ৫২২টি ডিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার সকালন থেকে কুমারগাঁওসহ আশপাশের এলাকায় একটি পর্যবেক্ষক দল নিয়োজিত রয়েছে। তারা ব্লার্ড ফ্লু সম্পর্কে লোকজনকে সচেতন করার জন্য প্রচার অভিযান চালাবে এবং পাশাপাশি সার্বিক বিষয়ে নজর রাখবে। সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুটি খামারে ২৮ ফেব্র"য়ারি থেকে মুরগির মড়ক শুরু হয়। পরে জেলা পশুসম্পদ বিভাগের মাধ্যমে মৃত মুরগির নমুন ঢাকার কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। বার্ড ফ্লু ভাইরাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে একটি ফ্যাক্সবার্তা পাওয়ার পর জেলা পশুসম্পদ বিভাগ এই নিধন অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৪ ঘ.