২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ডাকাত নিহত

নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়া ঢেবার পাড় এলাকায় বুধবার গভীর রাতে গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে। নিহত ডাকাত কামরুল হাসান (৩৫) ওরফে কামরুল ঢেবার পাড় এলাকার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়া ঢেবার পাড় এলাকায় বুধবার গভীর রাতে গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে। নিহত ডাকাত কামরুল হাসান (৩৫) ওরফে কামরুল ঢেবার পাড় এলাকার বাসিন্দা। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাত একটার দিকে ঝর্ণাপাড়া ঢেবার পাড়ে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। তিনি জানান, দুুপর দুইটার দিকে পুলিশ গুরুতর আহত ডাকাত কামরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি কার্তুজসহ একটি কাটা বন্দুক উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উপ-পরিদর্শক আবুল হাশেম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৭০৪ ঘ.