২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাক্টরচাপায় শিশু নিহত

সড়কে খেলতে গিয়ে পাথর বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার ভোগদাবুড়ি ইউনিয়নের বড়দিঘী গ্রামের আয়নাল হোসেনের শিশুপুত্র রতন (৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

নীলফামারী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়কে খেলতে গিয়ে পাথর বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার ভোগদাবুড়ি ইউনিয়নের বড়দিঘী গ্রামের আয়নাল হোসেনের শিশুপুত্র রতন (৭)। বুধবার সকালে ডোমার উপজেলার চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের বড়দিঘী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সামশুল হক জানান, পাথর বোঝাই ট্রাক্টরটি চিলাহাটি থেকে ভাউলাগঞ্জ যাচ্ছিল। বড়দীঘি এলাকায় এটি সড়কে খেলতে থাকা রতনকে চাপা দেয়। এতে রতন ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক্টর চালককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সামশুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৫০ ঘ.