২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির মামলায় ১৩ দালালের কারাদণ্ড

ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির মামলায় রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের ১৩ দালালকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির মামলায় রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের ১৩ দালালকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরুরি ক্ষমতা বিধির আওতায় বিচার হওয়া মামলাটিতে মঙ্গলবার রায় ঘোষণা করেন ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক। রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, সোবহান শেখ, মোস্তফা, রুহুল আমিন, আলী আকবর, রেজাউল করিম, মো. কাল্লু, আব্দুস সালাম, মো. কামরুল, মো. সহিদুর রহমান, সাখাওয়াত হোসেন, লিয়ন, ইমরোজ বিন মশিউর ও আবুল খায়ের। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৩ মে র‌্যাব- ৪ এর একটি দল বিআরটিএ কার্যালয় এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২২২৯ ঘ.