২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নারীকে মারধরের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁও এলাকায় সোমবার এক নারীকে মারধর করার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক খোরশেদ আলম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় সোমবার এক নারীকে মারধর করার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক খোরশেদ আলম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোনকে মারধরের অভিযোগ এনে সুরুজ আমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় সোমবার গভীর রাতে মিন্টুকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।" মামলায় সুরুজ আমিন অভিযোগ করেন, একই ভবনের বাসিন্দা তার বোন তসলিমা খাতুন সোমবার সন্ধ্যায় ভবনের মূল ফটকের তালা খুলে দিতে দেরি করায় মিন্টু তাকে বেধড়ক মারধর করে। তার বোনের চিৎকারে আশপাশের লোকজন এসে মিন্টুকে আটক করে। গুরুতর আহত তসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপপরিদর্শক মিন্টু ও তসলিমা পশ্চিম আগারগাঁওয়ে একটি বহুতল ভবনের তৃতীয় ও নিচ তলায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএল/এমএইচবি/২১০৫ ঘ.