ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতঙ্কিত না হয়ে বার্ড ফ্লু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
ওয়াচডগ বাংলাদেশ ও ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (ওয়াপসা) বাংলাদেশ শাখা সেমিনারটি আয়োজন করে।
'বার্ড ফ্লু: সচেতন হলে মানব দেহে সংক্রমণের ভয় নেই' শীর্ষক ওই সেমিনারে জানানো হয়েছে, দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে মাংস ও ডিম খাওয়ার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এ মুহূর্তে এ হার অর্ধেকের নিচে এসে ঠেকেছে। তবে মুরগির মাংস ও ডিম খেয়ে কেউ এ রোগে আক্রান্ত হয়েছেন এরকম কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াপসা'র সাধারণ সম্পাদক মো. আ. ছালেক।
লিখিত বক্তব্যে জানানো হয়, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিস্তারের ফলে পোল্টি শিল্পের এ পর্যন্ত ৪ হাজার ১শ' কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। অর্ধেকের মতো খামার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পোল্ট্রি খাদ্যের কাঁচামালের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, মুরগি ও ডিমের মূল্য হ্রাস এ শিল্পকে দুর্যোগপূর্ণ অবস্থায় নিয়ে এসেছে।
সরকারি হিসাবে গত ২৭ ফেব্র"য়ারি পর্যন্ত ১৯১টি খামার বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, মুরগির মাংস ও ডিম খেয়ে কেউ আক্রান্ত হয়েছেন এরকম কোনও তথ্য এখনো পাওয়া যায়নি। পৃথিবীর কোনো দেশেই এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ানোর তথ্যও পাওয়া যায়নি। ৭০ ডিগ্রির ওপরে স্বাভাবিক প্রক্রিয়ায় রান্না এবং সিদ্ধ করে খেলে মাংস বা ডিমে কোনও ঝুঁকি থাকে না।
এ খাতে বর্তমানে মোট বিনিয়োগ প্রায় ১৩ হাজার কোটি টাকা। দেড় লাখ খামারে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ থেকে বছরে মাংস উৎপাদনের পরিমাণ ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন। এ প্রতিবছর ছাড়া ৫ হাজার ২০০ মিলিয়ন ডিম উৎপাদিত হয়।
মিট দি প্রেসে ক্ষতিগ্রস্ত খামারিদের সহজশর্তে ঋণ দেওয়া, সব খামার রেজিস্ট্রারভুক্ত করা ও প্রস্তাবিত নীতিমালা অনুসারে নতুন ফার্ম স্থাপন, পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা, মোরগ-মুরগি ও ডিম পরিবহনকারী গাড়িতে ওষুধ
bdnews24