২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙের ত্বক থেকে ডায়াবেটিসের ওষুধ !

'শ্রিংকিং ফ্রগ' নামে পরিচিত দক্ষিণ আমেরিকার এক ধরণের ব্যাঙের ত্বক থেকে বের হওয়া তরল টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে মনে করছেন গবেষকরা। খবর বিবিসি অনলাইনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, ০৪মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'শ্রিংকিং ফ্রগ' নামে পরিচিত দক্ষিণ আমেরিকার এক ধরণের ব্যাঙের ত্বক থেকে বের হওয়া তরল টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে মনে করছেন গবেষকরা। খবর বিবিসি অনলাইনের। ব্যাঙাচি থাকা অবস্থায় এই প্রজাতির ব্যাঙগুলোর দৈর্ঘ্য থাকে ২৭ সেন্টিমিটার। অথচ বড় হলে পরে তার দৈর্ঘ কমে মাত্র চার সেন্টিমিটারে দাঁড়ায় যা থেকে ওই বিচিত্র নাম। গবেষকরা দেখেছেন এই ব্যাঙের ত্বকের একটি উপাদান শরীরে ইনসুলিনের নিঃসরণকে উদ্দীপিত করে। ডায়াবেটিস বা বহুমূত্র হলে শরীর স্ব^াভাবিক ইনসুলিন উৎপাদনের ক্ষমতা হারায়। যুক্তরাজ্যে 'ডায়াবেটিস ইউকে' সংগঠনের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা বলেন, ঐ উপাদানটির কৃত্রিম রূপ 'সিউডিন-২' নতুন ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার করা যাবে। শরীরের অতিরিক্ত ওজনের কারণে যখন ইনসুলিন যথেষ্ট পরিমাণে নিঃসরণ হয় না অথবা নিঃসৃত ইনসুলিন ঠিকমতো কাজে লাগে না তখন এই ওষুধ কাজে লাগবে। ইউনিভার্সিটি অব আলস্টার এবং ইউনাইটেড আরব এমিরেটস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানান, তারা ইতিমধ্যেই সিউডিন-২ পরীক্ষা করে দেখেছেন। 'শ্রিংকিং ফ্রগের' শরীরকে এই উপাদান সংক্রমণ থেকে রক্ষা করে। তারা গবেষণাগারে পরীক্ষায় দেখেছেন যে উপাদানটি গ্রন্থিকোষে ইনসুলিন নিঃসরণ উদ্দীপিত করে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এর কোন বিষক্রিয়া নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৬৪০ঘ.