২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর ও বরিশাল থেকে ২১ লাখ মিটার কারেন্ট জাল আটক

জাটকা ধরা ঠেকাতে উপকূল রক্ষী বাহিনীর চলমান অভিযানে গত তিন সপ্তাহে ২১ লাখ ৩৯ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। লক্ষ্মীপুরের মতিরহাট ও বরিশালের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা ধরা ঠেকাতে উপকূল রক্ষী বাহিনীর চলমান অভিযানে গত তিন সপ্তাহে ২১ লাখ ৩৯ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। লক্ষ্মীপুরের মতিরহাট ও বরিশালের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল আটক করা হয়। উপকূল রক্ষী বাহিনীর পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার এম আর কে জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দকৃত এসব জালের আনুমানিক দাম প্রায় ১০ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, ইলিশ রক্ষায় জাটকা ধরা ঠেকাতে ১০ ফেব্র"য়ারি থেকে অভিযান শুরু করে উপকূল রক্ষী বাহিনীর পূর্বাঞ্চলের সদস্যরা। ৩ মার্চ পর্যন্ত লক্ষ্মীপুরের মতিরহাট এবং বরিশালের কালীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমএসবি/১৫৫৬ ঘ.