২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে জরিপ কাজ পরিদর্শনে ভারত-বাংলাদেশ যৌথ প্রতিনিধি দল

বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল সোমবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে জরিপ কাজ পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কুড়িগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল সোমবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে জরিপ কাজ পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের সদস্য কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহুরুল ইসলাম এ তথ্য জানান। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহপরিচালক মাহাফুজার রহমানের নেতৃত্ব বাংলাদেশ দলে ছিলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) রফিকুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম আবুল কালাম আজাদ, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার আবুল কালাম আজাদ এবং কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহুরুল ইসলাম। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আসাম রাজ্যের ভূমি রেকর্ড ও জরিপ দপ্তেরের পরিচালক সৈয়দ ইফতেখার হোসেন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (ভূমি জরিপ) ধীরেন কুমার ব্রুা ও স্টাফ অফিসার অজয় শিং খারকঙ্গো। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহুরুল ইসলাম জানান, নদ-নদীর ভাঙ্গনসহ বিভিন্ন কারণে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিপুল সংখ্যক মেইন পিলার সাব পিলার ও টি পিলার নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে সীমানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। বাড়ছে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষ। এই জটিলতা নিরসনে কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল সীমানা নির্ধারণের কাজ করছে। তিনি বলেন, "উভয় দেশের যৌথ জরিপ দল নিশ্চিহ্ন পিলার সম্পর্কিত প্রতিবেদন গত ৫ ফ্রেব্র"য়ারি দাখিল করে। এই প্রতিবেদনের সূত্র ধরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সীমান্ত এলাকা পরিদর্শন করেন।" বাংলাদেশ-আসাম সেক্টরের সহকারী জরিপ অফিসার ও চার্জ অফিসার ফেরদৌস হোসেন জানান, সীমানা নির্ধারণের কাজ একটি চলমান প্রক্রিয়া। যৌথ প্রতিনিধি দলটি মঙ্গলবার জরিপ কাজ দেখার জন্য ভারতের আসাম রাজ্যের ধুবরী যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৫২০ ঘ.