ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সোমবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
হানিফ ইকবাল বলেন, "উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তাকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম মনিরুল হক।"
মহাপরিচালক বলেন, "তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন তদন্ত কর্মকর্তা তা করবেন। তিনি যেভাবে ভালো মনে করবেন, সেভাবেই কাজ চলবে। কমিশন আইনে এ জন্য প্রয়োজনীয় ক্ষমতা তদন্ত কর্মকর্তাকে দেওয়া আছে।"
বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে শাহাবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন
bdnews24