চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে সোমবার সকালে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম(২৬)। তিনি নগরীর বহদ্দারহাট এলাকার বাবুল কন্ট্রাক্টরের বাড়ির মৃত আমীর হোসেনের ছেলে। রফিক ছাত্রলীগের চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সভাপতি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত সেতুর উত্তর পাশে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটর সাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রফিক মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২৯ ঘ.
bdnews24