২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন দেলোয়ার হোসেন

বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্য রোববার রাতে সিঙ্গাপুর গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্য রোববার রাতে সিঙ্গাপুর গেছেন। সোমবার সকালে দেলোয়ারের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ কথা জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগা এ বিএনপি নেতা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। দেলোয়ারের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। এক সপ্তাহ পর তারা দেশে ফিরবেন বলে জানান রিজভী । এক প্রশ্নের জবাবে দপ্তর সম্পাদক বলেন, খোন্দকার দেলোয়ার কাউকে দল পরিচালনার দায়িত্ব দিয়ে যাননি। সিঙ্গাপুর থেকেই তিনি দল চালাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১২৫৬ঘ.