ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানোর পর ফিরিয়ে আনা ৪২টি পুরাকীর্তি প্রদর্শনী সোমবার শুরু হচ্ছে। জাতীয় জাদুঘরে সাতদিন ধরে এই প্রর্দশনী চলবে। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ফ্রান্সের গিমে জাদুঘরে পাঠানোর লক্ষ্যে দ্বিতীয় চালানে থাকা পুরার্কীতিগুলোও একই সঙ্গে প্রদর্শিত হবে বলে আগের দিন শনিবার সংস্কৃতি সচিব শরফুল আলম জানান।
বিকেল সাড়ে তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে প্রদর্শনী চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রদর্শনী দেখতে কোনো প্রবেশমূল্য থাকছে না।
গত শনিবার সংস্কৃতিসচিব শরফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রদর্শনীতে ফ্রান্সে পাঠানো ৪২টি পুরার্কীতি ছাড়াও পাঠানো হয়নি এমন অন্য ১৪৬টি পুরার্কীতিও প্রদর্শিত হবে।" প্রদর্শনী দেখতে কোনো প্রবেশমূল্য থাকছে না।
গত ২৩ ফেব্র"য়ারি 'এয়ার ফ্রান্স'-এর কার্গো বিমানে প্যারিস থেকে ৪২টি পুরার্কীর্তি ঢাকায় ফেরে। গত বছরের ৩০ নভেম্বর প্রথম চালানে এই পুরাকীর্তিগুলো প্যারিস পাঠানো হয়েছিল।
দ্বিতীয় চালানটি পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে ২১ ডিসেম্বর দুটি বিষ্ণু মূর্তি চুরি হয়ে যায়। এর পর চালানটি পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে সরকার। পুরার্কীতি খোয়া যাওয়ার ঘটনায় পদত্যাগ করেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24