ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এ কে বদরুল হক স্বেচ্ছা অবসরে গিয়েছেন।
রোববার তিনি স্বেচ্ছাবসরে যাওয়ার আবেদন জানালে রাষ্ট্রপতি তা অনুমোদন করেন।
রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি এ কে বদরুল হক স্বেচ্ছা অবসরের আবেদন করেন। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বিচারপতি বদরুল হকের অবসরে যাওয়ার কথা ছিল। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণেই তিনি স্বেচ্ছা অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স
bdnews24