২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নগরীর বিশ্বম্ভর আখড়া থেকে মূর্তি চুরি

সিলেট নগরীর নয়া সড়ক এলাকার শ্রী শ্রী বিশ্বম্ভর আখড়া থেকে শুক্রবার রাতে পিতল ও পাথরের তৈরি কয়েকটি মূর্তি চুরি হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পিতলের কৃষ্ণমূর্তি ৪টি, রাধামূর্তি ৪টি, শ্বেতপাথরের গোপালমূর্তি ১টি, কষ্টিপাথরের শালগ্রাম শিলা ৫টি, পিতলের মূর্তি বসানোর আসন এক প্রস্ত, করতাল ৮টি, জাজ ১টি, কাসর ১টি। এছড়া দেবতার বাসনাদি ও প্রণামী বাক্স ভেঙ্গে টাকাও নিয়ে গেছে চোরেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর নয়া সড়ক এলাকার শ্রী শ্রী বিশ্বম্ভর আখড়া থেকে শুক্রবার রাতে পিতল ও পাথরের তৈরি কয়েকটি মূর্তি চুরি হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পিতলের কৃষ্ণমূর্তি ৪টি, রাধামূর্তি ৪টি, শ্বেতপাথরের গোপালমূর্তি ১টি, কষ্টিপাথরের শালগ্রাম শিলা ৫টি, পিতলের মূর্তি বসানোর আসন এক প্রস্ত, করতাল ৮টি, জাজ ১টি, কাসর ১টি। এছড়া দেবতার বাসনাদি ও প্রণামী বাক্স ভেঙ্গে টাকাও নিয়ে গেছে চোরেরা। বিশ্বম্ভর আখড়ার সেবায়েত গৌতম দাস জানান, শনিবার সকালে পূজারীরা ঘরের গ্রিল ভাঙ্গা দেখে ভেতরে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক হালিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় থানায় মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.