২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম-সচিব পর্যায়ের সাত কর্মকর্তা বদলি

প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে। যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শফিক আলম মেহেদীকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল আলম খানকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার করা হয়েছে। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক ফারুক আহমেদকে কৃষি মন্ত্রণালয়ে, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাকাডেমির পরিচালক হাসান ইমামকে যোগাযোগ মন্ত্রণালয়ে এবং কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আহমদ হোসেন খানকে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামীমা সুলতানাকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১০০ ঘ.