পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন হলে পাকিস্তানিরা থাকবে না। থাকবে না অবাঙালিদের শোষণ। মুক্তির এই বার্তা পেয়ে ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিলেন আবু দাউদ। কিন্তু তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দেখেছেন, মুক্তিযোদ্ধাদের করুণ দশা। অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরছে। হতাশ হয়ে পড়েছেন তিনি।
১৯৭১ সাল। ব্রাহ্মণবাড়িয়ায়ও শক্ত ঘাঁটি গেড়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। দলে দলে মানুষ আগরতলায় আশ্রয় নিচ্ছে। শহরের কান্দিপাড়া মহল্লার আবু দাউদও আগরতলায় আশ্রয় নেন। ১৮ বছরের যুবক আবু দাউদ আগরতলা চারপাড়া ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধা হিসেবে নাম লেখান। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন তখন ওই ক্যাম্পের মুক্তিযোদ্বা নিয়োগের কাজ তদারকের দায়িত্বে। ট্রেনিংয়ের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হাফলং এ।
আবু দাউদের ভাষায়, "অবাঙালিদের শাসন-শোষণে বাংলাদেশের মানুষ যখন মানবেতর জীবন যাপন করছিল তখন বঙ্গবন্ধুর আহবানে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে যাই। আমার বিশ্বাস ছিল অবাঙালিদের শাসন থেকে মুক্ত হতে পারলে দুবেলা দু মুঠো ভাত পাবো, পাবো মাথা গোঁজার ঠাই। স্বাধীনতার পর দেখলাম যারা মুক্তিযুদ্বের পক্ষে সশস্ত্র যুদ্ব করেছে তাদের অধিকাংশই মানবেতর জীবনযাপন করছে আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা গাড়িতে পতাকা টানিয়ে দেশটাকে লুটে পুটে খাচ্ছে। এখন আমি হতাশ। জীবনের প্রতি মায়াহীন। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। এখন মৃত্যুর জন্য প্রতীক্ষায় আছি।"
ব্রাহ্মণবাড়িয়া শহরের হাসপাতাল রোডে অবস্থিত জেলা মুক্তিযোদ্বা কমান্ড কার্যালয়ের একটি জীর্ণ কক্ষে এখন তার ঠাঁই। অকৃতদার আবু দাউদ আর্থিক অনটন আর পারিপার্শি
bdnews24