২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকরা কোম্পানি বদলাতে পারবে

মালয়েশিয়া সে দেশে কর্মরত বিদেশি শ্রমিকদের এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়ার অনুমতি দিতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশি শ্রমিকদের বড় একটি সমস্যা দূর হবে। বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকই এতদিন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিত যেতে পারত না। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়া সে দেশে কর্মরত বিদেশি শ্রমিকদের এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়ার অনুমতি দিতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশি শ্রমিকদের বড় একটি সমস্যা দূর হবে। বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকই এতদিন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিত যেতে পারত না। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। ড. ইফতেখার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও উপদেষ্টা। জাপান থেকে দেশে ফেরার পথে বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীতে যাত্রা বিরতি করেন। এ সময় বাংলাদেশ হাইকমশিনের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করে এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথমবারের মতো শ্রমিকদের এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে দিতে সম্মত হয়েছে।" মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশি শ্রমিকদের নির্দিষ্ট কোম্পানিতে নিয়োগপত্র দেওয়া হয়। ওই নির্দিষ্ট কোস্পানিতেই তাদের কাজ করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির লোকজন শ্রমিকদের আর্থিকভাবে বঞ্চিত করে। শারীরিকভাবে লাঞ্ছিতও করে। তিনি বলেন, "শ্রমিক সমস্যা সামাল দেওয়ার ব্যাপারে হাইকমিশনকে সহায়তা করার লক্ষ্যে একটি শ্রমিক কল্যাণ কমিটি গঠন করা হয়েছে।" শ্রমিক নিয়োগকারী সংস্থাগুলো কখনও কখনও বাংলাদেশিদের ভুয়া মালয়েশীয় কোম্পানির নিয়োগপত্র দিয়ে সে দেশে নিয়ে যায়। এরপর শ্রমিকদের তারা অন্য কোম্পানিতে হস্তান্তর করার পর শুরু হয় শোষণ। মালয়েশিয়া থেকে বাংলাদেশি শ্রমিকরা বছরে প্রায় একশ কোটি মার্কিন ডলার দেশে পাঠায়। উপদেষ্টা আরও বলেন, "দুর্ভোগে পড়া শ্রমিকদের আশ্রয় দেওয়ার জন্য মালয়েশিয়ায় একটি বড় হোস্টেল নির্মাণ করা হয়েছে। এতে ৮০০ থেকে ১০০০ শ্রমিক থাকতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এমএইচবি/২৩১১ ঘ.