২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষেধ

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ১ মার্চ শনিবার থেকে দুই মাস মাছ ধরা যাবে না। ইলিশ মাছ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা জাটকা নিধন টাক্সফোর্সের সভায় নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ১ মার্চ শনিবার থেকে দুই মাস মাছ ধরা যাবে না। ইলিশ মাছ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা জাটকা নিধন টাক্সফোর্সের সভায় নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদপুরের জেলা প্রশাসক এস এম মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিশ সম্পদ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আর এজন্য জেলে পরিবারদের বিকল্প কর্মসংস্থানের জন্য হাইমচর ও মতলব দক্ষিণ উপজেলায় নগদ ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, এই টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলে পরিবারগুলোকে দেওয়া হবে। বাকী দুই উপজেলার জেলে পরিবারগুলোকে কয়েকটি বেসরকারি সংস্থা ঋণ দেবে বলে জেলা প্রশাসক জানান। এ বিষয়ে জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমানও একই কথা জানান। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মো. শাহ আলম মল্লিক জানান, সদর ও মতলব উত্তর উপজেলার নদীতীরবর্তী জেলেদের জন্য সরকারি বরাদ্দ না থাকায় দুটি বেসরকারি সংস্থা জেলেদের বিকল্প কর্মসংস্থানে দুই কোটি টাকা ঋণ দেবে। মাছ ধরা শুরু হলে কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে। তিনি জানান, জেলেরা ঋণের টাকায় গরু মোটা তাজাকরণ, গাভী, ছাগল ও হাঁস-মুরগি পালন, সবজি চাষ, চা-পান, মুদি দোকান, সেলাই কাজ, পাটি ও হোগলার চাটাই তৈরি, মোড়া বানানোর মত বিভিন্ন কাজ করবে। চাঁদপুর সদর, মাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মোট প্রায় ২৩ হাজার জেলে পরিবার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.