২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে গাছ কাটায় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলা, চারজন আহত

শ্রীমঙ্গল উপজেলার রায়বাড়ি এলাকায় শুক্রবার সাঁতগাও চা বাগান ও আদিবাসী খাসিয়া পল্লী- বৈরাগি পুঞ্জির গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় বাগানের নৈশ প্রহরী আব্দুল হেকিমসহ (৪০) চারজন আহত হন। দুর্বৃত্তরা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলামের জিপও ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

মৌলভীবাজার, ২৯ ফেব্র"য়ারী (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলার রায়বাড়ি এলাকায় শুক্রবার সাঁতগাও চা বাগান ও আদিবাসী খাসিয়া পল্লী- বৈরাগি পুঞ্জির গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় বাগানের নৈশ প্রহরী আব্দুল হেকিমসহ (৪০) চারজন আহত হন। দুর্বৃত্তরা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলামের জিপও ভাঙচুর করে। সাঁতগাও চা বাগানের শ্রমিক ও কর্মচারিরা জানান, ৫০-৬০ জনের একদল দৃর্বৃত্ত করাত দিয়ে বাগানের ছায়াগাছ (শেড ট্রি) কাটছিল ও ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে খবর পেয়ে চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম কয়েকজন চৌকিদার নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌছার পর দুর্বৃত্তরা তার জিপ গাড়িতে হামলা চালায়। হামলায় জিপ গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। দৃর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও টেঁটা ছুড়তে থাকে। এসময় পেটে টেটাবিদ্ধ হয়ে নৈশপ্রহরী আব্দুল হেকিমের গুরুতর আহত হন। তাদের ইট পাটকেলে আহত হন আরও তিন শ্রমিক। আহত আব্দুল হেকিমকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের বাগানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা জানান, দুর্বৃত্তরা বাগানের ২৫টি গাছ কেটে ফেলেছে। সাঁতগাও চা বাগান সংলগ্ন খাসিয়া পল্লী বৈরাগি পুঞ্জির প্রধান (হেডম্যান) লাল মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তার পুঞ্জি থেকেও ১২টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাঁতগাও চা বাগানের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সাঁতগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমদকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু দৃর্বৃত্তদের হামলায় তারা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হয়ে পালিয়ে আসতে বাধ্য হন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.