চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দুদিনব্যাপী প্রথম পুনর্মিলনী 'বাংলা সম্মিলন' শুরু হচ্ছে শুক্রবার।
বাংলা সম্মিলন আয়োজক কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট শিহাবউদ্দিন মাহমুদ রতন জানান, সকাল সাড়ে দশটায় নগরীর ফয়েজ লেকে বাংলা সম্মিলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান।
সম্মিলনের দ্বিতীয় দিন শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের র্যালি।
প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী এ সম্মেলনে অংশ নিচ্ছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24