২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরাকীর্তি চুরির মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ফ্রান্সের গিমে জাদুঘরে পুরাকীর্তি পাঠানোর সময় বিমানবন্দর থেকে দুটি বিষ্ণুমূর্তি চুরির মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমসহ ১৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের গিমে জাদুঘরে পুরাকীর্তি পাঠানোর সময় বিমানবন্দর থেকে দুটি বিষ্ণুমূর্তি চুরির মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমসহ ১৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিমানবন্দর থানার উপ পরিদর্শক মনু সোহেল ইমতিয়াজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে গ্রেপ্তার হওয়া সাবেক উপ সচিব এএসএম মিজানুর রহমানসহ ১৬ জনকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। আনোয়ারা বেগম ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন, মো. আব্বাস আলী, মো. নাসির, মো. মনির হোসেন, নিখিল চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক ওরফে দীপক, মো. নূরুল ইসলাম নূরু, আমির হামজা তরফদার, মো. আবদুল হামিদ, মো. ইসমাইল, লুৎফর রহমান, উজ্জ্বল হোসেন ও মোহাম্মদ আলী। অভিযোগপত্রে বলা হয়, গত ২১ ডিসেম্বর বিকেলে জাতীয় জাদুঘর থেকে ১৪৫টি পুরাকীর্তি ফ্রান্সের জাদুঘরে পাঠানোর জন্য বিমানবন্দরে পাঠানো হয়। পরদিন এয়ার ফ্রান্স কার্গো বিমান থেকে পুরাকীর্তির ৫ নম্বর বাক্সটি উধাও হয়ে যায়। এ ঘটনায় ২৩ ডিসেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। ২৬ ডিসেম্বর আনোয়ারা বেগম ও মিজানুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। পরে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। মামলা থেকে যাদের অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে তারা হলেন, সামিউল আবেদীন, মাসুদ রানা, আবু বকর, জাকি মাহমুদ, এডওয়ার্ড রয়, শফিকুল ইসলাম মানিক, শাহজাহান, মো. আল শামীম, দেবু বড়