২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় তিন খুনের মামলায় ১২ জনের ফাঁসির আদেশ

সদর উপজেলার কুতুবপুর গ্রামে তিন খুনের মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহার হোসেন এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চুয়াডাঙ্গা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কুতুবপুর গ্রামে তিন খুনের মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহার হোসেন এই রায় দেন। রায়ে আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ফজলু, তজলু, এহিয়া খাঁ, মোহাম্মদ আলী খাঁ, মারজান, কালু সাত্তার, মনির উদ্দিন, হানিফ মণ্ডল, জহের, মুস্তাক, মনোয়ার ও বজলু। সদর উপজেলার কুতুবপুর গ্রামের এহিয়া খাঁর মেয়ে রেমশার সঙ্গে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আলমের প্রেমের সম্পর্ক ছিল। পরে রেশমাকে বিয়ে করতে অস্বীকার করেন আলম। এ নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৮ মে এহিয়া খাঁ ও তার সহযোগীরা আলম, আফজাল হোসেন ও একই গ্রামের ফকির মণ্ডলের ছেলে মনজেলকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় ২৯ মে আফজাল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মহিউদ্দিন ওই ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের ১৬ জন ও আসামি পক্ষের দুইজনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ১২ জনের ফাঁসির আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান গনি টোটন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, আব্দুস সামাদ ও বেলাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.