ঢাকা, ফ্রেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাইনে দাঁড়ানো রোগীদের আগে কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউটের এক ছাত্রকে চিকিৎসাসেবা দিতে অস্বীকার করায় ইনস্টিটিউটের ছাত্ররা বুধবার দুপুরে শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা।
হামলার প্রতিবাদে চিকিৎসক-নার্স-কর্মচারীরা মিছিল করেছে।
তেজগাঁও থানায় এ ব্যাপারে মামলা করেছেন হাসপাতালের একজন কর্মকর্তা।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. সাইফুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউটের রাজিব নামে এক ছাত্র দুপুরে চিকিৎসা নিতে আসে। ডাক্তার তাকে রক্ত পরীক্ষার জন্য বললে সে নিচ তলায় ল্যাবরেটরিতে যায়। সেখানে তার আগে আসা রোগীরা লাইন ধরে অপেক্ষা করছিলেন। রাজিব সবার আগে তার রক্ত নিতে বললে কর্তব্যরত কর্মকর্তা আব্দুল বাকি রাজি হননি। এতে ক্ষুদ্ধ হয়ে রাজিব মোবাইল ফোনে তার ১০/১২ জন বন্ধুকে ডেকে এনে। তারা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা ল্যাবরেটরির ড্রয়ার থেকে নগদ প্রায় তিন হাজার টাকা এবং চারটি মোবাইল সেটও নিয়ে যায়।"
তিনি বলেন, "প্রায় ১৫/২০ মিনিট ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে তারা নির্বিঘে
bdnews24