২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের স্বাধীনতার সুফল পেতে সচেষ্ট থাকতে হবে: প্রধান বিচারপতি

বিচার বিভাগের স্বাধীনতার সুফল পেতে বিচারক ও আইনজীবীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। তিনি বলেছেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন বিচার বিভাগ ২০০৭ সালের ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। স্বাধীন বিচার বিভাগের সুফল পেতে বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে সচেষ্ট থাকতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

বগুড়া, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের স্বাধীনতার সুফল পেতে বিচারক ও আইনজীবীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। তিনি বলেছেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন বিচার বিভাগ ২০০৭ সালের ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। স্বাধীন বিচার বিভাগের সুফল পেতে বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে সচেষ্ট থাকতে হবে।" প্রধান বিচারপতি বুধবার বগুড়া জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। বগুড়া আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে এ সংবর্ধনা দেয়। মো. রুহুল আমিন বলেন, "বিচার কাজে যেন কোনও বিঘ