২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গিতে ঝুটের গুদামে আগুন

রাজধানীর উপকণ্ঠে টঙ্গি শিল্পাঞ্চলে কয়েকটি ঝুটের গুদামে বুধবার দুপুরে আগুন লেগেছে। গুদামগুলোতে গার্মেন্টসের পরিত্যক্ত (ঝুট) কাপড় রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে টঙ্গি শিল্পাঞ্চলে কয়েকটি ঝুটের গুদামে বুধবার দুপুরে আগুন লেগেছে। গুদামগুলোতে গার্মেন্টসের পরিত্যক্ত (ঝুট) কাপড় রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, টঙ্গি মিল গেট এলাকায় পিপলস সিরামিকসের কারখানার পাশের ঝুটের কয়েকটি গুদামে দুপুর ১টার দিকে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুদামে আগুন লাগায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দমকল বাহিনীর কর্মীরা বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৬ ঘ.