২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্পাদক বজলুর রহমান মারা গেছেন

সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল জানান, রাত পৌনে ১১ টার দিকে ঢাকা ক্লাবে অবস্থান করার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। হাসপাতালে তাকে ভর্তির খবর পেয়েই ছুটে আসেন স্ত্রী আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। স্বামীর মৃত্যুর খবর জানালো হলে তিনি স্তব্ধ হয়ে যান। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 06:50 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল জানান, রাত পৌনে ১১ টার দিকে ঢাকা ক্লাবে অবস্থান করার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। হাসপাতালে তাকে ভর্তির খবর পেয়েই ছুটে আসেন স্ত্রী আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। স্বামীর মৃত্যুর খবর জানালো হলে তিনি স্তব্ধ হয়ে যান। ২৪ ঘণ্টারও কম সময় আগে সোমবার রাত ১২টায় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের একটি সংবাদভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন বজলুর রহমান। হাসপাতালে সমবেত সাংবাদিকদের আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ জানান, বজলুর রহমানের মরদেহ রাতেই তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে নকলা হাইস্কুল মাঠে সকাল আটটায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকায় ফিরিয়ে এনে তার মগবাজারের ইস্টার্ন হাউজিংয়ের বাসায় নেওয়া হবে। দুপুর বারোটার দিকে দীর্ঘদিনের কর্মস্থল সংবাদ অফিসে নেওয়া হবে মরদেহ। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা জানানো শেষে দুপুর একটায় লাশ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। এখানে আবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষকে তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তোফায়েল জানান, বুধবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। বজলুর রহমান সম্পর্কে সমকাল পত্রিকার উপসম্পাদক মোজাম্মেল হোসেন রাতে একটি টিভি চ্যানেলে বলেছেন, "পেশাদারিত্বের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। তার নীতি ছিল শতভাগ বস্তুনিষ্ঠ খবর পরিবেশন।" তিনি বলেন, "এক সময় বজলু ভাই অর্থনীতি বিষয়ে কলামও লিখতেন এবং আমাদের কাছে তা ছিল সহজবোধ্য লেখা। পরে পত্রিকার ব্যবস্থাপনায় ব্যস্ত হয়ে পড়ায় তার কলাম লেখা কমে যায়।" মোজাম্মেল হোসেন জানান, প্রগতিমনা এই সাংবাদিক ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করে বের হয়ে বংশালে সংবাদ অফিসে আসার পথে মুহুর্মুহু গুলির মুখে আটকা পড়েন। পরে কোনওক্রমে দৈনিক পাকিস্তান পত্রিকা অফিসে পৌঁছে রাত সেখানেই কাটান। যুগান্তর পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার হাসপাতালে কান্নারুদ্ধ কণ্ঠে বলেন, "তিনি একজন সৎ, নির্ভীক সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সবার সাথে সুসম্পর্কে বিশ্বাস করতেন। তার মৃত্যুতে আমাদের মাথার ওপর থেকে একটি ছাতা সরে গেল।" মঞ্জুরুল আহসান বলেন, "বজলু ভাই একজন অসা