২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুজন গ্রেপ্তার

নগরীতে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট আটকে রেখে তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট আটকে রেখে তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- খাইরুল বশর ও মো. ইউনুছ। উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। সোমবার রাত দেড়টায় লালদীঘি পাড়ের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ভিসা, পাসপোর্ট ও বিমানের টিকিট। প্রবাসীর নাম মোহাম্মদ সেলিম। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আশিকুল হক ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদ সেলিম সোমবার নগরীর জিইসি মোড় থেকে বাসে দামপাড়া যাওয়ার পথে তার পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট খোয়া যায়। ওইদিন বিকেলে মোবাইল ফোনে তাকে জুবিলী রোড শাহ আমানত মার্কেটের সামনে এসে এগুলো নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তিনি জানান, সেলিম জুবিলী রোডে গেলে একদল লোক তাকে আটক করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেলিম বিষয়টি তার ভাই হাবিব উল্লাহকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা মামলা হয়েছে বলে জানিয়েছেন আশিকুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪৫ ঘ.