২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের জন্যই সরকার কৃষি খাতে ভুর্তকি দিচ্ছে: সিএস করিম

কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, এ বছর সরকার শুধু মাত্র সারের জন্যই সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এর চাইতে আর বেশি ভর্তুকি দেওয়া সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

কুমিল্লা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, এ বছর সরকার শুধু মাত্র সারের জন্যই সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এর চাইতে আর বেশি ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তিনি সার সংকট মোকাবেলায় সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ দেন। মঙ্গলবার কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা ড. সিএম করিম বলেন, "সরকার কৃষি খাতে যে ভর্তুকি দিচ্ছে তা কৃষকদের জন্যই দিচ্ছে। প্রতিবস্তা ইউরিয়া সারের (৫০ কেজির বস্তা) জন্য সরকারকে ১২'শ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।" প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, "ভর্তুকি কমানোর জন্য আমাদের কৃষকদের সাশ্রীয় প্রযুক্তি অবলম্বন করতে হবে।" ইউরিয়া সারের পরিমিত ও যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে গুটি ইউরিয়া, এলসিসির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। ড. সিএস করিম বলেন, এ বছর সারা দেশে লক্ষ্যমাত্রার চাইতে সোয়া এক লাখ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। দেশের আনাচে কানাচে বোরো ধান উৎপাদনের চেষ্টা চলছে। এর সঙ্গে সমাজের সকল শ্রেণীর মানুষের প্রচেষ্টা যোগ হয়েছে। 'অধিক শস্য ফলাও অভিযানের' কারণে এবার বাম্পার বোরো উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কুমিল্লা জেলা প্রশাসক মো. মনজুরুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সচিব এম এ আজিজ এবং কৃষি স