প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারবছর হয়ে গেলেও ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের দুই মামলার বিচার শুরু হয়নি। গ্রেপ্তার করা যায়নি পলাতক দুই আসামিকে।
মামলা দুটির বাদী, হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কাদির বলেছেন, হামলার জন্য তার ভাই বিশেষ একটি রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষ নেতাকে দায়ী করেছিলেন। অথচ অভিযোগপত্রে কারো নাম আসেনি। তাই এ বিচারে হুমায়ুন পরিবারের আগ্রহ নেই। জানাচ্ছেন প্রকাশ বিশ্বাস।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হন বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদ। পরদিন তার ছোট ভাই মঞ্জুর কাদির রমনা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করেন।
জোট সরকারের সময়ে ওই দুই মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর গত বছরের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী আবদুল মালেক। এতে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, নূর মোহাম্মদ সাবু ওরফে শামীম, মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম, আনোয়ার আলম ওরফে খোকা ওরফে ভাগ্নে শহীদকে অভিযুক্ত করা হয়। তবে অন্য মামলায় শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যাহতির আবেদন জানান তদন্ত কর্মকর্তা। বাকি তিনজনের মধ্যে একমাত্র মিনহাজকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
দুই মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৩ সালের নভেম্বরে দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় অধ্যাপক হুমায়ুন আজাদের লেখা 'পাক সার জামিন সাদ বাদ' উপন্যাস প্রকাশিত হয়। জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান লেখাটিকে ইসলাম ও মুসলমানদের প্রতি ব্যঙ্গাত্মক মনে করে হুমায়ুন আজাদকে মুরতাদ হিসেব 'কতল' করার জন্য আতাউর রহমান সানি ও মিনহাজকে নির্দেশ দেন।
মিনহাজের মাদারটেকের ভাড়া বাসায় সে, সানি, শামীম, ভাগ্নে শহীদ হামলার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সানির নেতৃত্বে মিনহাজ, শামীম ও শহীদ ২৭ ফেব্র"য়ারি রাতে হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে ও বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
অভিযোগপত্র দুটিতে হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা খানম, মেয়ে মৌলি আজাদ, ছেলে অনন্য আজাদ, আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি, কবি মোহন রায়হান, রফিক আজাদ, হাবিবুল্লাহ সিরাজী, নাসির আহম্মেদসহ ৪৯ জনকে সাক্ষী করা হয়।
গত ১৪ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হলেও এখনও মামলা দুটি বিচারের জন্য প্রস্তুত করা হয়নি।
স
bdnews24