২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতি মামলায় এসি মোফাজ্জলের জামিন নামঞ্জুর

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হকের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুুপুরে মোফাজ্জল হকের আইনজীবীরা তার জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ তা নামঞ্জুর করেন। এ সময় পুলিশ কর্মকর্তা মোফাজ্জল আদালতে উপস্থিত ছিলেন না। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানির পর বিচারক আসামির জামিন নামঞ্জুর করেন। ১০ ফেব্র"য়ারি রাতে নগরীর মেহেদীবাগের আমিরাবাদ এলাকায় ফারুক আহমেদ চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাসা থেকে র্স্বণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগে ১১ ফেব্র"য়ারি রাতে মোফাজ্জল হকসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯২৪ ঘ.