২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার ১০ বছর কারাদণ্ড

হাইমচর উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টারকে চাঁদাবাজির মামলায় তিনটি পৃথক ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রঞ্জন কুমার সাহা এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইমচর উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টারকে চাঁদাবাজির মামলায় তিনটি পৃথক ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রঞ্জন কুমার সাহা এ রায় দেন। আদালত আব্দুল জলিলকে দন্ডবিধির ৩৮৫ ধারায় পাঁচ বছর ও পাঁচ হাজার টাকা, ৪০৬ ধারায় দুই বছর ও এক হাজার টাকা এবং ৪২০ ধারায় তিন বছর কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা করেছে। এই সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। গত বছর ২৫ এপ্রিল হাইমচর থানায় আব্দুল জলিলের বিরুদ্ধে মামলাটি কনে উপজেলার কমলাপুর গ্রামের মৃত ডা. সাহাবুদ্দিন পাটওয়ারীর ছেলে মো. মাজহারুল ইসলাম শফিক। ওই দিনই আব্দুল জলিলকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫-২০০৬ অর্থবছরে শফিক তার প্রতিষ্ঠিত 'আলগী শিশু নিকেতন' বিদ্যালয়ের আসবাবপত্র তৈরি ও মেরামত কাজের জন্য চাঁদপুর জেলা পরিষদের কাছ থেকে ৭৫ হাজার টাকা অনুদান পান। এ ঘটনায় আব্দুল জলিল মাস্টার হুমকি দিয়ে তার কাছ থেকে চাঁদা দাবি করেন। তিনি একটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক হাইমচর শাখা থেকে আব্দুল জলিলকে ৪০ হাজার টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৪ ঘ.