জয়পুরহাট, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে ছানাউল ইসলাম হত্যা মামলায় মঙ্গলবার আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন। মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার নুরপুর গ্রামের আবু নাছের, ফারুক হোসেন, দুর্গাদহ গ্রামের দীলিপ পাটনী, সুর্য্য পাটনী, পাইকর গ্রামের জাহাঙ্গীর হোসেন, কান্দি গ্রামের লেবু মিয়া, ইলিয়াছ হোসেন ও মহুরুল গ্রামের শামীল হোসেন।
২০০২ সালের ২৬ মার্চ রাতে সদর উপজেলার ভাদশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে ছানাউল ইসলাম দুর্গাদহ বাজারে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গেলে আসামিরা পুর্ব শত্র"তার জের ধরে তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার বাবা ১৪জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুর রহমান এবং আসামি পক্ষের আইনজীবি ছিলেন আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24