ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈতিক অবক্ষয় থেকে তরুণদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, সাইবার ক্রাইম, মাদকাসক্তি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ কিশোর-তরুণদের বিশাল অংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ থেকে পরিত্রাণ পাওয়া আজ খুবই জরুরি।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানে সারাদেশের ৮১ জন কাব ও স্কাউটকে পদক দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "শিশু, কিশোর ও যুবকদের সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, আত্মপ্রত্যয়ী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
"আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, জাতির কর্ণধার- কাব স্কাউটের ক্ষুদে বন্ধুরা এ মন্ত্রে দীক্ষিত হয়ে 'যথাসাধ্য চেষ্টা করে' নিজেদের সুশৃঙ্খল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট রয়েছে বলে আমার বিশ্বাস", বলেন উপদেষ্টা।
তিনি বলেন, শিশু ও কিশোরদের নৈতিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।
ফখরুদ্দীন আহমেদ আশা প্রকাশ করেন, দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে স্কাউটসরা সচেষ্ট থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলা-কৌশল রপ্ত করাকে অগ্রাধিকার দেবে।
তিনি বলেন, "স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয় মানুষের সুকুমার বৃত্তিকে ধ্বংস করতে উদ্যত। এ থেকে পরিত্রাণ নিয়ে 'মানুষের মতো মানুষ', আদর্শ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বিশ্বনাগরিক অত্যাবশ্যক। এক্ষেত্রে বিশ্ব স্কাউটস আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করতে পারে।"
দেশে স্কাউটস আন্দোলন জোরদার করতে সরকারের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাবিং স
bdnews24