২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাজা পাওয়া কর্মকর্তা

ঘুষ গ্রহণের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিব সোমবার আত্মসমর্পণ করেছেন। দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিব সোমবার আত্মসমর্পণ করেছেন। দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই আদালত গত ১১ ফেব্র"য়ারি আহসান হাবিবকে তিন বছরের কারাদণ্ড ও ৯৫ লাখ টাকা জরিমানা করে। মামলার আরেক আসামি বেঙ্গল কনসালটেন্টের মালিক মির্জা খবিরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। খবির এখনো পলাতক। গত বছরের ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম তেজগাঁও থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, শুল্ক বিভাগে আটক করা বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ছাড়িয়ে দেওয়া এবং তা রপ্তানির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা চৌধুরী আফজাল নামে এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন। পরে ওই ব্যবসায়ী দুটি পে-অর্ডারের মাধ্যমে ২৫ লাখ করে ৫০ লাখ এবং নগদ ৪৩ লাখ ৫০ হাজার মিলিয়ে মোট ৯৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৮৩৪ ঘ.