ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস উদগিরণ বন্ধ করতে তিতাস গ্যাস ক্ষেত্রের সবগুলো কূপ পরীক্ষা করা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "ওপর থেকে বোঝার উপায় নেই, তাই একটি একটি করে কূপ পরীক্ষা করে দেখতে হবে। এ জন্য ভালো বিশেষজ্ঞ প্রয়োজন। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে।"
সোমবার এনার্জি রিপোটার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে অধ্যাপক তামিম সাংবাদিকদের একথা বলেন।
তিতাস গ্যাস ক্ষেত্রের আশপাশের কয়েকটি গ্রামে বেশ কিছুদিন ধরেই গ্যাস উদগিরণ হচ্ছে। স
bdnews24