২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: কিশোরগঞ্জ ও সাতক্ষীরায় ২৩ হাজার মুরগি নিধন

বার্ড ফ্লুর কারণে সাতক্ষীরা ও কিশোরগঞ্জে রোববার রাতে দুটি তিন খামারের প্রায় ২৩ হাজার মুরগি নিধন করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুটি খামারে নিধন করা হয় প্রায় ২২ হাজার মুরগি। সাতক্ষীরা সদরের একটি খামারে ১৫০০ মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর কারণে সাতক্ষীরা ও কিশোরগঞ্জে রোববার রাতে দুটি তিন খামারের প্রায় ২৩ হাজার মুরগি নিধন করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুটি খামারে নিধন করা হয় প্রায় ২২ হাজার মুরগি। সাতক্ষীরা সদরের একটি খামারে ১৫০০ মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়। আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বার্ড ফ্লু কারণে রোববার রাতে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে দুটি খামারের প্রায় ২২ হাজার মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। একোয়াকালচার এগ্রোবেইজড পোল্ট্রি ফার্মের মালিক খালেদ সাইফুল্লাহ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার খামারের মড়ক লেগে কয়েক হাজার মুরগি মারা যাওয়ার বিষয়টি জেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানানো হলে মৃত মুরগির নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়ে। খামার দুটির মধ্যে কিশোরগঞ্জ একোয়াকালচার এগ্রোবেইজড পোল্ট্রি ফার্মের ১৬ হাজার ৫ শত এবং পার্শ্ববর্তী অগ্রণী পোল্ট্রি ফার্মের ৫ হাজারের বেশি লেয়ার জাতের মুরগি নিধন করা হয়। নিধন অভিযানে উপস্থিত ছিলেন জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ দিলরুবা খান, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান। এ ব্যাপারে জেলা পশুসম্পদ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বার্ড ফ্লু প্রতিরোধ দুটি খামারের আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার অন্য খামার ও গৃহস্থালীর হাঁস-মুরগি আগামী তিন দিনের মধ্যে নিধন করা হবে। এছাড়া বার্ড ফ্লুর বিস্তার রোধে আগামী তিন মাস এই এলাকায় হাঁস-মুরগি পালন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সংক্রমিত খামারের আশপাশের এলাকায় আগামী ১৫ দিন জীবাণুনাশক ওষুধ ছিটানো এবং সচেনতামূলক প্রচারণা চালানো হবে বলে তিনি জানান। সাতক্ষীরা প্রতিনিধি জানান, বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর শহরের মাগুরা-তালতলার স্টার পোল্ট্রি ফার্মের ১৫০০ মুরগি নিধন করা হয়েছে। জেলা তথ্য কর্মকর্তা নুরুল হুদা জানান, শুক্রবার থেকে স্টার পোল্ট্রি ফার্মের মুরগির মড়ক শুরু হয়। ওইদিনই খবর পেয়ে জেলা পশুসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আক্রান্ত মুরগি পরীক্ষার জন্য মানিকগঞ্জ আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনকে ফ্যাক্স বার্তা পাঠানো হয়। তিনি জানান, ফ্যাক্সবার্তা পাওয়ার পর রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আব্দুল করিমের নেতৃত্বে জেলা পশুসম্পদ অধিদপ্তর বিডিআর, পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ ও পোল্ট্রি মালিক সমিতির সমন্বয়ে গঠিত ৮টি টিম হাঁস-মুরগি নিধন অভিযান শুর করে। নুরুল হুদা আরও জানান, স্টার পোল্ট্রি ফার্মের আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত সব খামার ও গৃহস্থালীর হাঁস-মুরগিসহ পাখি জাতীয় সব প্রাণী নিধন করা হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে প্রায় ১০ হাজার হাঁস, মুরগি, কবুতর ও অন্যান্য পোষা পাখি নিধন করা হয়েছে। নষ্ট করা হয়েছে প্রায় ২৯ হাজার ডিম। এছাড়া, প্রশাসন আগামী ৩ মাস ওই এলাকায় হাঁস-মুরগি ক্রয়-বিক্রয় ও চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। জেলা পশু সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র দাস জানান, কয়েকদিন আগে রফিকুল ইসলামের খামারে কয়েকটি মুরগি মারা গেলে নমূনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু নিশ্চিত করা পর এই নিধন অভিযান চালানো হয়। তিনি বলেন, "আক্রান্ত খামারের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নিধন অভিযনে ওই খামারের ৯ হাজার ১৮৯টি মুরগি ছাড়াও গৃহস্থালীর পাঁচ শতাধিক হাঁস, মুরগি, কবুতর ও অন্যান্য পোষা পাখি নিধন করা হয়।" জেলা পশুসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। এর আগে শনিবার দিনের বেলা বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গল গ্রামে এক প্রায় হাজার হাঁস-মুরগি নিধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৬ ঘ.