২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃত্বকালীন ছুটি পাঁচ মাস হচ্ছে

মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে পাঁচ মাস করার বিধান রেখে জাতীয় নারী উন্নয়ণ নীতিমালা ২০০৮ রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে পাঁচ মাস করার বিধান রেখে জাতীয় নারী উন্নয়ণ নীতিমালা ২০০৮ রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ২০০৪ এর কয়েকটি ধারা সংশোধন করে জাতীয় নারী উন্নয়ণ নীতিমালা ২০০৮ অনুমোদন করা হয়েছে। এছাড়া উত্তর-দক্ষিণ গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজে ব্যর্থতার জন্য বিদেশি কোম্পানি সাইপেম এর কাছ থেকে ক্ষতিপূরণ আাদয় সংক্রান্ত সাবেক মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে 'জাতীয় অনৈচ্ছিক পুনর্বসতি ও পুনর্বাসন নীতিমালা' ২০০৮ নিয়েও আলোচনা হয়। এটি আরো পরীক্ষা নিরীক্ষা করে উপদেষ্টা পরিষদে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রেস সচিব আরও জানান, ৫ মার্চের পরিবর্তে আগামী ৬ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠক বরিশালে করার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকের আগের দিন উপদেষ্টারা 'সিডর' দুর্গত এলাকা পরিদর্শন করে পুনর্বাসন কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে তা বৈঠকে উপস্থাপন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/এমএইচবি/২২২৮ ঘ.