২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যানের সম্পত্তির হিসাবে চেয়ে দুদকের নোটিশ

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর চেয়ারম্যান মহসিন মিয়া মধুর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে সিলেট দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মহসিন মিয়া মধু বরাবরে পাঠানো এ সংক্রান্ত একটি নোটিশ তার বাসার ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর চেয়ারম্যান মহসিন মিয়া মধুর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে সিলেট দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মহসিন মিয়া মধু বরাবরে পাঠানো এ সংক্রান্ত একটি নোটিশ তার বাসার ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে নামে-বেনামে অর্জিত যাবতীয় সম্পত্তির হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে মহসিন মিয়া মধুর স্ত্রী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত সকল সম্পত্তির হিসাব বিবরণীও ওই সাত কার্যদিবসের মধ্যে দাখিলে নির্দেশ দেওয়া হয়। কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এর উপ-পরিচালক মো. নাছির উদ্দিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশনের এসি মো. শাহজালাল খাঁন স্বপন শ্রীমঙ্গল শহরের ডাকবাংলো পুকুর পাড়ে মহসিন মিয়া মধুর বাসা 'মহসিন নিবাসে' যান। তিনি জানান, কাউকে বাসায় না পেয়ে নোটিশটি তারা বাসার ফটকে ঝুলিয়ে দিয়ে চলে আসেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর মহসিন মিয়া মধু দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান। দুর্নীতি দমন কমিশন ঘোষিত সর্বশেষ ৮০ দুর্নীতিবাজের তালিকায় তার নাম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.