চাঁদপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় অভিযান চালিয়ে রোববার ২০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের রেডিও অপারেটর জেনারেল-১ মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্টগার্ড সদস্যরা দুপুর ১২টায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় একটি আড়ত থেকে ২০ মণ জাটকা আটক করা হয়।
তিনি জানান, আটককৃত জাটকার মধ্যে অপেক্ষাকৃত বড়গুলো নিলামে বিক্রি করা হয়েছে। বাকীগুলো দেওয়া হয়েছে এতিমখানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24