২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের কর্মবিরতির মুখে সরিষাবাড়ির আলহাজ্ব জুট মিল বন্ধ ঘোষণা

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির মুখে রোববার সরিষাবাড়ির আল হাজ্ব জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

জামালপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির মুখে রোববার সরিষাবাড়ির আল হাজ্ব জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জানায়, মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন তাদের বেতন বাড়াচ্ছে না। এই দাবিতে মিলের এক হাজার ছয়'শ শ্রমিক সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে। মিলের ব্যবস্থাপক আব্দুস সামাদ জানান, শ্রমিকরা মিল কর্তৃপক্ষের সঙ্গে কোন আলোচনা না করেই রহস্যজনক কারণে কাজ বন্ধ করে দেয়। ফলে আজ (রোববার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩২ ঘ.