২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মুক্তি দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। 'অপরাজেয় ছাত্র-ছাত্রী' ব্যানারে দুপুর ১টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে কলাভবন ঘুরে অপরাজেয় বাংলায় এসে তা শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। 'অপরাজেয় ছাত্র-ছাত্রী' ব্যানারে দুপুর ১টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে কলাভবন ঘুরে অপরাজেয় বাংলায় এসে তা শেষ হয়। প্রায় আড়াইশ শিক্ষার্থীর ওই মিছিল থেকে "শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে; কারাবন্দি শেখ হাসিনার, মুক্তি চাই দিতে হবে'- এ ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ব্যানারে রাজনৈতিক পরিচয় না থাকলেও এতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব, সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানসহ অনেক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে সোহেল রানা টিপু বলেন, "শেখ হাসিনাকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। কারাগারে তার চিকিৎসায়ও অবহেলা হচ্ছে। তার কিছু হলে এ জন্য সরকারই দায়ী থাকবে।" আশরাফুর রহমান বলেন, "শেখ হাসিনাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তার জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৮ ঘ.