২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জেলার কলারোয়া উপজেলার রুদ্রপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কলারোয়া সংলগ্ন যশোরের সারসা উপজেলার ভবানীপুরের ফজলুর রহমানের ছেলে হাসান আলী ওরফে নফর (৩০)। সারসা উপজেলার রুদ্রপুরের সমশের আলীর ছেলে আব্দুল মাজেদ (২৩)। দুজনই গরুর রাখাল বলে জানিয়েছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কলারোয়া উপজেলার রুদ্রপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কলারোয়া সংলগ্ন যশোরের সারসা উপজেলার ভবানীপুরের ফজলুর রহমানের ছেলে হাসান আলী ওরফে নফর (৩০)। সারসা উপজেলার রুদ্রপুরের সমশের আলীর ছেলে আব্দুল মাজেদ (২৩)। দুজনই গরুর রাখাল বলে জানিয়েছে বিডিআর। ৪১ রাইফেল ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান জানান, সাতক্ষীরা অংশের রুদ্রপুর সীমান্তের কাছ থেকে গরু আনতে গেলে ওপারের ভারতীয় তেঁতুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ নফর ও মাজেদকে গুলি করে। ঘটনাস্থলেই তারা নিহত হন। আমাদের বেনাপোল প্রতিনিধি বিডিআরের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবু তাহেরের উদ্ধৃতি দিয়ে জানান, তাদের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.