ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আফাজ উদ্দীন (২৮) ও ফারুক হোসেন (২৫) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আহত হয়েছেন ফজির আলী নামে আরেক বাংলাদেশি। তাকে রংপুর মেডক্যিাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে গত এক মাসে বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে সাত বাংলাদেশি নিহত হয়েছেন।
২০ রাইফেল ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বারসা-রত
bdnews24