ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা ছাত্রী হলে শনিবার ভোররাতে রাতে আগুন লেগেছে। এতে তিন লাখ টাকার য়তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে একই সময়ে চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানান, হলের ডাইনিংয়ে রাত সোয়া ২টার দিকে আগুন লাগে।
রহমতুন্নেসা হলের কর্মচারী আজিমুল হক সাংবাদিকদের জানান, ডাইনিংয়ের ভেতর চার নারী কর্মচারী থাকেন। হঠাৎ তারা ডাইনিংয়ের বৈদ্যুতিক সুইচ বোর্ডের কাছে আগুন দেখে চিৎকার করে উঠেন। অল্পণের মধ্যে আগুন পুরো ডাইনিংয়সহ পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা এসে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডে ডাইনিংয়ের আসবাবপত্র, ছয়টি ফ্যান, একটি লন্ড্রি দোকানে পুড়ে যায়।
দোকান মালিক সঞ্জয় কুমার জানান, তার দোকানের দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর রাতে এবং উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন শনিবার সকালে হল পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অধ্যাপক শাহেদ জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি শনিবার সকাল থেকেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, কর্ণফুলী থানার ইছানগর এলাকায় শনিবার ভোররাতে অগ্নিদগ্ধ হয়ে মোতালেব নামে দুই মাস বয়সী এক শিশু মারা গেছে।
ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মোতালেবের বাবা মুজিবুর রহমান (৪০), মা জেসমিন আক্তার(৩৫) ও বোন জান্নাত(৩) আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাত চারটার দিকে ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে। ওই সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত চার জনকে সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মোতালেব মারা গেছেন।
এদিকে শনিবার ভোররাতে চান্দগাঁও থানার চৌধুরী বাড়ি সংলগ্ন টিটু কলোনিতে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে আলমগীর হোসেন নামে এক যুবক আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জহির আহমেদ জানান।
তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24