২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে র‌্যাব সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় একজন র‌্যাব সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় একজন র‌্যাব সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত র‌্যাব সদস্য ফারুক হোসেন র‌্যাব-৫ এর সদস্য। অপর জনের নাম ইকরাম হোসেন। তাদের বাড়ি কুমিল্লায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত জানান, বিশ্বরোড মোড় থেকে একটি মোটর সাইকেল ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ টোল প্লাজায় ওঁৎ পেতে থাকে। ছিনতাইকারীরা টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে মটর সাইকেল উদ্ধার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.