২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি ছাত্রীদের আবাসিক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আবাসিক সংকট নিরসন এবং বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সাধারণ ছাত্ররাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আবাসিক সংকট নিরসন এবং বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সাধারণ ছাত্ররাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দু'টি আবাসিক হলের ছাত্রীরা তাদের আবাসন সংকটসহ ১৩ দফা দাবিতে গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টাসহ ১৩ জন শিক্ষককে তাপসী রাবেয়া হলের টিভি রুমে ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে দফায় দফায় বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে অবরুদ্ধ অবস্থার অবসান ঘটে। আসাবিক ছাত্রীদের দাবি 'এক সিটে দুজন রাখা যাবে না।' 'আসন ব্যবস্থা বাড়ানোসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।' বাকৃবি কর্তৃপক্ষ ছাত্রীদের দাবি অনুযায়ী এক সিটে দুজন ছাত্রী দেওয়া হবে না বলে জানান। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ছাত্র হল ঈশা খাঁ'কে ছাত্রী হলে রূপান্তর করার উদ্যোগ নিলে ওই হলের ছাত্ররা আন্দোলনে নামে এবং ঈশা খাঁ হলে ব্যাপক ভাংচুর করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুলতানা রাজিয়া হলের বিবাহিত ও ইন্টার্নি আবাসিক ছাত্রীদের ২ ফেব্র"য়ারি এবং তাপসী রাবেয়া হলের ছাত্রীদের ৬ ফেব্র"য়ারি হল ত্যাগের নির্দেশ দেয়। এ নিয়ে ছাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার ছাত্রীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পযন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় পশুপালন অনুষদের ফারজানা জেসমিন রানী, কৃষি প্রকৌশল বিভাগের সেঁজুতি চৌধুরী ও মৃত্যুঞ্জয় রায় চৌধুরী এবং কৃষি বিভাগের নিলু বক্তব্য রাখেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সমস্যা দীর্ঘদিনের। আর এ সমস্যা ২০০৫ সাল থেকে প্রকট রূপ ধারণ করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ৫০০০ শিক্ষার্থীর মধ্যে ৩৭ ভাগই মেয়ে। আর এদের জন্য বরাদ্দ সুলতানা রাজিয়া হল ও তাপসী রাবেয়া হল নামে মাত্র দুটি হল রয়েছে। চলতি শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৩২০ জন ছাত্রীর জন্যে ওই দুটি হলে সিট খালি আছে মাত্র ১০০ টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.